দাঁতনের সোনাকনিয়াতে নাকা তল্লাশির সময় এক কুইন্টাল গাঁজা উদ্ধার, গ্রেফতার তিনজন - The News Lion

দাঁতনের সোনাকনিয়াতে নাকা তল্লাশির সময় এক কুইন্টাল গাঁজা উদ্ধার, গ্রেফতার তিনজন

 


দি নিউজ লায়নঃ      পশ্চিমবঙ্গে ৮ দফা ভোট ঘোষণার পর রাজ্যের বিভিন্ন সীমান্তে শুরু হয়েছে নাকা তল্লাশি। বাংলা ওড়িশা সীমান্তে পুলিশের নাকা তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। গ্রেফতার তিন জন।বৃহস্পতিবার সকালে পশ্চিমমেদিনীপুর জেলার দাঁতন থানার সীমান্ত এলাকায় সোনাকনিয়াতে নাকা তল্লাশি চলাকালীন একটি প্রাইভেট কারে সন্দেহজনক কিছু রয়েছে এই সন্দেহে তল্লাশি চালাতে গেলে গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করে ঐ ব্যক্তিরা।


পরে ৬ নম্বর জাতীয় সড়কে ধাওয়া করে তাদের কে আটকে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১ কুইন্টাল এর বেশি গাঁজা উদ্ধার হয়। গাড়িতে থাকা চালক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় ওড়িশার গঞ্জাম এলাকা থেকে গাঁজা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পাচার করা হচ্ছিল। পুলিশ ধৃতদের বৃহস্পতিবার মেদিনীপুর জেলা দায়রা আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.